ব্রিকসে যুক্ত হলো নতুন ছয় দেশ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২২ PM

ব্রিকসে যুক্ত হলো নতুন ছয় দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৩:১০:২২ AM

ব্রিকসে যুক্ত হলো নতুন ছয় দেশ

ছবি: সংগৃহীত


ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

নতুন পূর্ণ সদস্য দেশগুলো হলো— মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। সম্মেলনের আগে প্রায় ৪০টির মতো দেশ ব্রিকসে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হওয়া তিন দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকারপ্রধানরা স্বশরীরে অংশ নেন।

প্রসঙ্গত, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো— ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল, যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।

এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০ দেশের প্রধান।

২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য— বিশ্ব শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এ ছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর