ধর্ষণচেষ্টা মামলা: ২৪ বছরের কারাদণ্ড, জরিমানা ৪০ হাজার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ধর্ষণচেষ্টা মামলা: ২৪ বছরের কারাদণ্ড, জরিমানা ৪০ হাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৬:১৫:২৩ পূর্বাহ্ন

ধর্ষণচেষ্টা মামলা: ২৪ বছরের কারাদণ্ড, জরিমানা ৪০ হাজার

ছবি: সংগৃহীত


নাটোরে একটি ধর্ষণচেষ্টা মামলায় বৃহস্পতিবার আব্দুর রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

মামলার পৃথক দুটি ধারায় একটিতে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অপরটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর জেলার লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান।

এ সময় একই এলাকার আব্দুর রহমান এবং হাসমত তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখখেতের ভিতরে নিয়ে যান। সেখানে মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এর মধ্যেই বাদিনী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এ সময় দুই আসামি হাসমত আলী ও আব্দুর রহমান সেখান থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান; কিন্তু আসামিরা তাতে সায় না দেওয়ায় ভিকটিম পরবর্তীতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন।

দীর্ঘ ১৬ বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ে ঘোষিত সাজা একসঙ্গে নয়, আলাদাভাবে খাটতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল