হাকালুকি হাওরের এমন অবস্থা কয়েক যুগেও দেখেননি কেউ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

হাকালুকি হাওরের এমন অবস্থা কয়েক যুগেও দেখেননি কেউ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন

হাকালুকি হাওরের এমন অবস্থা কয়েক যুগেও দেখেননি কেউ

ছবি: সংগৃহীত


চলতি মৌসুমে হাওরের কুলাউড়া এলাকায় নেই পর্যাপ্ত পানি । হাওরের এমন অবস্থা কয়েক যুগেও দেখেননি বলে জানান স্থানীয়রা। এমন অবস্থায় মাছের বংশবৃদ্ধি ও প্রজননে ব্যাঘাত ঘটতে পারে বলে জনিয়েছেন মৎস্যবিদরা। পর্যাপ্ত পানি না থাকায় হুমকিতে পড়তে পারে হাওরের মৎস্যসম্পদ ও জলজ উদ্ভিদ।

অন্যান্য বছর বৈশাখ মাস থেকে খাল-বিল ভরে হাওরজুড়ে পানি থাকে। স্থানীয়দের ভাষ্যমতে, এর আগে হাকালুকি হাওরে কোনো বছর এমন সময় পানিশূন্য দেখা যায়নি। হাকালুকি হাওরে মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন। অনেক মৎস্যজীবী মুক্ত জলাশয়ে মাছ ধরে সংসার চালান। কিন্তু এবার এখনও হাওরের খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় তারা মাছ ধরে বিক্রি করতে পারছেন না।

উপজেলার সাদীপুর গ্রামের মৎস্যজীবী আলমাছ মিয়া বলেন, ‘মাছ ধরে আমি সংসার চালাই। প্রতিবছর এমন সময় হাওরে মাছ ধরায় ব্যস্ত সময় পার করি। এবার পানি নেই। ফলে মাছ ধরে বিক্রি করতে পারছি না।’

পানি না থাকায় মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের জলজ ভাসমান উদ্ভিদ, শিকড়ধারী উদ্ভিদ, অতিরিক্ত জলসহিষ্ণু উদ্ভিদসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ কমার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

খোঁজ নিয়ে জানা যায়, দুই যুগ আগেও হাকালুকি হাওরে ১১০ প্রজাতির দেশীয় মাছ ছিল, যা গত কয়েক বছরে এখন ৫০ প্রজাতির নিচে নেমে গেছে। হাওর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে মরায়েক, গাঙ মাগুর, রিটা, নানিদ, বাঘাড়, চিতল, রাণী মাছ, এলংসহ কয়েক প্রজাতি সুস্বাদু মাছ। এ ছাড়াও হাওরের মাখনা, পদ্ম, সিঙরা, শাপলা, বনতুলসী, নলখাগড়া, হেলেঞ্চা, বল্লুয়া, চাল্লিয়াসহ শতাধিক প্রজাতির জলজ উদ্ভিদ ছিল। এসব উদ্ভিদ এখন বিলুপ্তপ্রায়। এ বছর পর্যাপ্ত পানি না থাকায় এর প্রভাব আরও বড় আকারে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে এমনটি হচ্ছে বলে মনে করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের আঞ্চলিক কর্মকর্তা তৌহিদুর রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা ঘটছে। হাওরে সময়মতো পানি না থাকলে ব্যাঘাত ঘটবে হাওরের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকায়। মাছের উৎপাদন ও উদ্ভিদের বংশবৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ বলেন, চলতি মৌসুমে হাওরে পর্যাপ্ত পানি না থাকায় মাছের উৎপাদন কমে যেতে পারে।


এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার