হবিগঞ্জে ব্যবসায়ীকে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ PM

হবিগঞ্জে ব্যবসায়ীকে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ১০:৪১:০১ AM

হবিগঞ্জে ব্যবসায়ীকে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মো. আব্দুল হাই নামের এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায়  হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল ওয়াহিদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে আব্দুল ওয়াহিদ এর সাথে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়।

এ ব্যাপারে আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই গোলাপের রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার উপরোক্ত রায় প্রদান করেন।

রায় প্রদানকালে নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী