স্ত্রীর কাছে প্রেমের কথা ফাঁস, রাগে অভিনেত্রীকে অপহরণ অভিনেতার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ PM

স্ত্রীর কাছে প্রেমের কথা ফাঁস, রাগে অভিনেত্রীকে অপহরণ অভিনেতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১০:১৫:৫১ AM

স্ত্রীর কাছে প্রেমের কথা ফাঁস, রাগে অভিনেত্রীকে অপহরণ অভিনেতার

ছবি: সংগৃহীত


রাগের মাথায় কিছু করে ফেললে সেটার জন্য আফসোস করতে হয় বাকিটা জীবন, এই লাইনটাই যেন সত্য হলো দক্ষিণী সিনেমার এক সুপারস্টার নায়কের জীবনে। রাগের বশে তেলুগু এক নায়িকাকে অপহরণের পর যৌন হেনস্তা করেন তিনি।  যে ঘটনায় এরপরে গ্রেপ্তার হয়ে কারাগারে কাটাতে হয়েছে অভিনেতাকে। সিনেমাটিক এমন কিছুই ঘটেছে মালয়ালাম ছবির জনপ্রিয় অভিনেতা দিলীপের সঙ্গে।

যার আরও একটি পরিচয় রয়েছে।  তিনি মঞ্জু ওয়ারিয়রের প্রাক্তন স্বামী। যিনি ‘ভেট্টায়ান’ ছবির ‘মনিসিলয়ো’ গানের তালে পা মিলিয়েছে। যদিও একটা সময় আলাদা হয়ে যায় এই দম্পতির গন্তব্য। তার পেছনে ছিল অভিনেত্রীকে অপহরণের ঘটনা।

তেলেগু নায়িকা ভাবনাকে অপহরণের জন্য একটি সন্ত্রাসী গ্যাং-কে টাকা দিয়েছিলেন এই নায়ক। অভিনেতার কাছ থেকে টাকা পেয়ে নায়িকাকে অপহরণ করে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। 

পুরো ঘটনাই নাকি নিজ হাতে ভিডিও ধারণ করেন দিলীপ। এরপর সেই নায়িকাকে ছেড়ে দিতেই ঘটনা প্রকাশ্যে এসে যায়। অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হন দিলীপ। ৩ মাস কারাগারে থাকার পরে জামিনে মুক্ত হন। কিন্তু কেন তেলেগু নায়িকা ভাবনার ওপর রাগ ছিল দিলীপের? এর পিছনে ছিল শুধুই প্রতিহিংসা।

বিয়ের পরও নায়িকা কাব্য মাধবনের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন দিলীপ। সেই ঘটনা জানতে পারেন নায়কের স্ত্রী মঞ্জু। যে কারণে ডিভোর্সের পথে হাঁটেন তিনি।  তবে নায়কের প্রেমের ঘটনা তার স্ত্রীর কানে পৌঁছে দেন ভাবনা। ২০১০ সালে অভিনেত্রী ভাবনা, দিলীপ কুমার এবং কাব্য মাধবন একসঙ্গে মার্কিন সফরে গিয়েছিলেন। সেখানে বেশ কিছু শো করেন তারা। তখনই ভাবনা জানতে পারেন, কাব্য মাধবনের সঙ্গে দিলীপ কুমারের সম্পর্ক রয়েছে।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে কাব্য মাধবনকে বিয়ে করেন দিলীপ। তার কিছুদিন পর জানতে পারেন, ভাবনাই তাদের সম্পর্কের কথা মঞ্জুর কাছে ফাঁস করে দিয়েছিলেন। যে কারণে ভাবনার ওপর ক্ষিপ্ত হন দিলীপ। অভিনেত্রীকে অহরণ করে চালান যৌন নির্যাতন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক