মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু খু*ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায়

মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু খু*ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:২৭:৩৬ পূর্বাহ্ন

মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু খু*ন

ছবি: সংগৃহীত


ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু খুন হয়েছে। মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তী কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবের তালুকদারের বাসায় এই ঘটনা ঘটে।

প্রতিবেশীদের বরাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, কেয়া চক্রবর্তীর স্বামীর নাম প্রসেনজিৎ চক্রবর্তী। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ে। একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে তারা ভালুকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

ওসি আরও জানান, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন। ঘটনার সময় স্বামী বাইরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এ ঘটনায় কেয়া চক্রবর্তীকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক