অমিতাভের নতুন কাজে পূজা চেরি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ PM

অমিতাভের নতুন কাজে পূজা চেরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৩:২০:১৮ AM

অমিতাভের নতুন কাজে পূজা চেরি

ছবি: সংগৃহীত


ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি। ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন ‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

এবার পূজা চেরিকে নিয়ে পাওয়া গেল নতুন খবর। নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন পূজা। জানালেন, হারল্যান ফেসওয়াশ এর বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে বিজ্ঞাপনটির শ্যুটিং হয়।

অমিতাভ রেজার সঙ্গে নতুন কাজের অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, ‘তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না।’

তবে অমিতাভ রেজার সঙ্গে পূজার কাজ এই প্রথম নয়। এর আগে আরও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন পূজা চেরি।

শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর।‘পোড়ামন-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক