ডেঙ্গু ঝুঁকিতে গর্ভবতী নারীরা, দরকার সচেতনতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ডেঙ্গু ঝুঁকিতে গর্ভবতী নারীরা, দরকার সচেতনতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৩:৩৮:৪৫ পূর্বাহ্ন

ডেঙ্গু ঝুঁকিতে গর্ভবতী নারীরা, দরকার সচেতনতা

সংগৃহীত ছবি


প্রায় দ্বিগুণ মৃত্যু ঝুঁকিতে ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী মায়েরা। তাই জ্বর হলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।

৯ মাসের গর্ভবতী রুমা বিশ্বাস। ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান গেলেন ২৭ জুলাই।

এর দুদিন আগে মারা যান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। তিনি ছিলেন ৮ মাসের গর্ভবতী। সারাদেশে ডেঙ্গু কেড়ে নিচ্ছে এমন অনেক সন্তান সম্ভবা মায়ের প্রাণ।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী মায়েদের সংখ্যা ও মৃত্যুর হার- দুটোই গত বছরগুলোর তুলনায় অনেক বেশি। মহিলা ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। সেবা পেতে সময় লাগছে খোদ রাজধানীর হাসতালগুলোতেই।

গর্ভকালীন অবস্থায় প্রাকৃতিকভাবেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকায় এ সময় ডেঙ্গু হেমোরেজিক ও শক সিনড্রোমে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলেও জানান চিকিৎসকরা।

“শেষ মুহূর্তে যারা চিকিৎশা নিতে আসছে তাদের বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। তাই জ্বর এলেই পরীক্ষা করাতে হবে, সচেতন হবে।” জানান ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক আয়েশা শিল্পী। কিন্তু মৃত্যুর এই উচ্চ হারের কারণ সম্পর্কে জাতীয় পর্যায়ে কোনো গবেষণা নেই।

চিকিৎসকরা বলছেন, জ্বর এলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ তাঁদের।

এম.এইচ.এ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল