নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৭:৪৭:১৯ পূর্বাহ্ন

নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি


সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এনি রায় মারা গেছেন। সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের মেয়ে। 

নিহতের কাকা শিক্ষক স্বপন রায় জানান, এনি রবিবার রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে।

রাত ১২টার দিকে এনি বিছানা থেকে জেগে উঠে মা-বাবাকে বলে, তাকে কিছু কামড় দিয়েছে। যন্ত্রণা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোশক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়।

রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, রোগীকে হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গেছে। আমরা এন্টি ভেনমসহ সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক