গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ PM

গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ১২:১১:১৭ PM

গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি

ছবি:সংগৃহীত


গোপনে বিয়ে করলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। নীরবে নিভৃতে গায়েহলুদ, মেহেদি, সঙ্গীত, রিসেপশন, সবই হয়েছে তার। আর এ ঘটনা ঘটেছে গত মাসেই।

জানা যায়, স্বীকৃতির বরের নাম রাহুল। তিনি বিনোদন জগতের কেউ নন। স্বামী সম্পর্কে কিছু বলতে না চাওয়া এ অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবনটা একান্তই আমার ব্যক্তিগত। আমি কিছু বলতে চাই না। জানি না বিয়ের ছবিগুলো কিভাবে প্রকাশ্যে এলো।’

স্বীকৃতি তার বিয়েতে ফিউশন স্টাইলে সেজেছিলেন। বিয়ের ছবিতে সাদা শাড়ি আর লাল-গোলাপি মিশিয়ে ডিজাইন করা ব্লাউজ, সেই সঙ্গে ভারি গহনায় দেখা গেছে তাকে। এমনকি এ অভিনেত্রীকে মাথায় বাঙালিদের মতো থার্মোকল দিয়ে তৈরি মুকুট ও গাছ কৌটো হাতে বধূবেশে দেখা যায়। অপরদিকে পাগড়ি মাথায় বর রাহুল পরেছিলেন সাদা শেরওয়ানি।

এদিকে রিসেপশন অনুষ্ঠানের ছবিতে স্বীকৃতিকে অফ হোয়াইট গাউন ও রাহুলকে সাদা টাক্সিডোতে দেখা গিয়েছে।

খেলাঘর’ সিরিয়ালে কাজ করে জনপ্রিয়তা পান স্বীকৃতি। এরপর ধারাবাহিক নাটক ‘মেয়েবেলা’ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ‘আলোর কোলে’তে ‘আলো’ চরিত্রে দেখা গিয়েছে তাকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল