সেনাবাহিনীর হাতে আটক ভুয়া সিআইডি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সেনাবাহিনীর হাতে আটক ভুয়া সিআইডি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৮:২৭:৪৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর হাতে আটক ভুয়া সিআইডি

ছবি: সংগৃহীত


লক্ষ্মীপুরে নিজেকে সিআইডি সদস্য পরিচয় দেওয়া মো. সোহেল নামের এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালীর মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তার মারধরের শিকার ব্যক্তির নাম শাখায়েত হোসেন। তিনি লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মদপান করে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামের ওই ব্যবসায়ীকে মারধর করেন। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেসক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের ভুয়া আইডি কার্ডধারী সোহেল সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক