শুরু হচ্ছে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা কার্যক্রম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শুরু হচ্ছে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা কার্যক্রম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৮:৩১:২৭ পূর্বাহ্ন

শুরু হচ্ছে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা কার্যক্রম

ছবি:সংগৃহীত


জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে বরিশাল নগরীতে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ঠিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৪ অক্টোবর থেকে বরিশাল নগরীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। প্রথম পর্যায়ে মোট ১৮ দিন এই টিকাদান কর্মসূচি চলবে। তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম চলবে। পরের ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে।

নগরীতে বসবাসরত পঞ্চম থেকে নবম শ্রেণি পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না-এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এ কার্যক্রমে সিটি করপোরেশনের শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

ডা. শুভ্র বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে টিকাদান কর্মসূচিতে (ইপিআই) এইচপিভি টিকা সংযোজন করার সরকারি সিদ্ধান্তের আলোকে এরই মধ্যে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন হয়েছে। যার ধারবাহিকতায় এখন বরিশাল নগরীতে হবে।

তিনি জানান, এই টিকাটি মেয়ে শিশুদের জন্য খুবই দরকারি। এই রোগে আক্রান্ত হলে নারীদের জরায়ু কেটে ফেলতে হয়। তাই আমি আশা করব, সব মেয়ে শিশু এই টিকা নেবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক