৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১২:৩৮:৪৭ অপরাহ্ন

৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি।


মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে দেশের একমাত্র চার-দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে। স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে যাত্রী পারাপার।

আজ বুধবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। পূজা উপলক্ষে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক