পাপারাজ্জিদের কাছে ক্ষমা চাইলেন হৃতিক!
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ PM

পাপারাজ্জিদের কাছে ক্ষমা চাইলেন হৃতিক!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৭:২০:৫৪ AM

পাপারাজ্জিদের কাছে ক্ষমা চাইলেন হৃতিক!

ফাইল ছবি


বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশান। চলতি বছরে মুক্তি পেয়েছিল তার ‘ফাইটার’ ছবিটি। বক্স অফিসে তেমন আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। এর মাঝেই ‘ওয়ার ২’ ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন এ অভিনেতা। 

সেই কারণে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি লম্বা বিরতির পর বৃহস্পতিবার একসঙ্গে দেখা গেছে হৃতিক রোশান ও সাবা আজাদকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শহরের এক রেস্টুরেন্টে সাবাকে নিয়ে হাজির হন অভিনেতা।

তাদের একসঙ্গে দেখামাত্রই প্রায় ঝাঁপিয়ে পড়েন পাপারাজ্জিরা। যার ফলে গাড়ি থেকেই নেমেই খানিক থমকে যান সাবা। অস্বস্তি হতে থাকে তার। তাতেই যেন মেজাজ হারান হৃতিক।

পাপারাজ্জিরা মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টের বাইরে হৃতিক রোশান এবং সাবা আজাদকে ক্যামেরাবন্দি করেন। সেখানে সিদ্ধার্থ আনন্দের সঙ্গেও পোজ দিয়েছিলেন যুগল। 

এদিকে সাবার ঢুকতে অসুবিধে হতেই যেন খানিক চিৎকার করে ওঠেন অভিনেতা। তারপর হাত ধরে সাবাকে গাড়ি থেকে নামিয়ে রেস্টুরেন্টে নিয়ে যান। বাড়ি ফেরার পথে অবশ্য আলোকচিত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন অভিনেতা।

প্রসঙ্গত, হৃতিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠদান করেছেন তিনি। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল