পূজা দেখতে বেরিয়ে রাতে নদীতে মিললো ২ শিশুর মরদেহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পূজা দেখতে বেরিয়ে রাতে নদীতে মিললো ২ শিশুর মরদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১০:৩৯:৪২ পূর্বাহ্ন

পূজা দেখতে বেরিয়ে রাতে নদীতে মিললো ২ শিশুর মরদেহ

ছবি : ফাইল ফটো


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির পাশের একটি মণ্ডপে পূজা দেখতে বের হয় দুই শিশু। কিন্তু দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে বারাদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের সেতুর পাশের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো- ‍আঠারোখাদা গ্রামের নতুন মসজিদপাড়া গ্রামের সামিউল্লাহ তাসিফ (৮) ও একই এলাকার মো. হুজাইফা (১০)। শনিবার সকালে তাদের দাফন করার কথা আছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে তাসিফ ও হুজাইফা পাশের একটি মন্দিরে পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে দুই পরিবারের সদস্যরা তাদের আর কোনো খোঁজ পায়নি। সন্ধ্যায় বাড়ি না ফিরলে দুই পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের খুঁজেতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে আঠারোখাদা গ্রামে সেতুর কাছাকাছি মাথাভাঙ্গা নদীর পূর্ব তীরে একটি শিশুর স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ ও গ্রামবাসীর সহযোগিতায় নদীতে খোঁজ শুরু করা হয়। রাত ১১টার দিকে মাছ ধরা জাল টেনে দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, “দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ দুই শিশুর লাশ আঠারখাদা গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক