ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃ*ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৫:৩৮:১৯ পূর্বাহ্ন

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছ। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ছেলে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, উপজেলার দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)। আহত হয়েছেন সিফাত উল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাওলানা আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। এসময় একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তারা ভিমরুলের কামড়ে আহত হন। পরে নৌকা নিয়ে তীরে ভিড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবুল কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে সিফাত উল্লাহ চিকিৎসাধীন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক