ফরিদপুরে পূজামণ্ডপ থেকে ফিরে অসুস্থ দুই কলেজছাত্রীর মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ফরিদপুরে পূজামণ্ডপ থেকে ফিরে অসুস্থ দুই কলেজছাত্রীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৬:৫৯:৪০ পূর্বাহ্ন

ফরিদপুরে পূজামণ্ডপ থেকে ফিরে অসুস্থ দুই কলেজছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি


‘বিষাক্ত অ্যালকোহল’ পানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১২ অক্টোবর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ তথ্য জানায়।

শুক্রবার (১১ অক্টোবর) মধ্য রাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাদের দুজনেরই মৃত্যু হয়।  

তারা হলেন- ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।  

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে জেলা শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাবা ভাড়া নিয়ে থাকতেন পূজা ও রত্না। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকলে মধ্যরাতে ফরিদপুর হাসপাতালে তাদের নিয়ে আসা হয়।  

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।  

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অ্যালকোহল পানে সাধারণত কেউ মারা যান না। তবে, হয়তো বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা কয়েকদিন আগেও অভিযান চালিয়ে এরকম ভেজাল অ্যালকোহল জাতীয় মদ জব্দ করেছি। গ্রেপ্তার করেছিলাম একটি চক্রকেও।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে ওই দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক