প্রতি ৮ জনে একজন নারী শিশুকালেই যৌ*ন নিপীড়নের শি কা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

প্রতি ৮ জনে একজন নারী শিশুকালেই যৌ*ন নিপীড়নের শি কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন

প্রতি ৮ জনে একজন নারী শিশুকালেই যৌ*ন নিপীড়নের শি কা র

ছবি: সংগৃহীত


সারা পৃথিবীতে এই মুহূর্তে জীবিত নারীদের মধ্যে ৩৭ কোটি কন্যাশিশু ও নারী ১৮ বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ অথবা অন্য যেকোনও ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত ১০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে ইউনিসেফ বলছে, প্রতি ৮ জনে ১ জন জীবিত কন্যাশিশু ও নারী ১৮ বছর বয়সের আগে ধর্ষণ অথবা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্বব্যাপী এই সংখ্যা প্রায় ৩৭ কোটি।

ইউনিসেফ বলছে, যৌন সহিংসতার বিষয়টি ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমানা পেরিয়ে গেছে। যদি মৌখিক ও অনলাইন নিপীড়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হয় তাহলে ভুক্তভোগীর সংখ্যা বর্তমানে ৬৫ কোটি বা প্রতি পাঁচজনে একজন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতি পুরো বিশ্বের। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বেশি মেয়ে শিশু আক্রান্ত হয়েছে। সাব-সাহারা অঞ্চলের এই সংখ্যা ৭ কোটি ৯০ লাখ। এছাড়া পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাড়ে ৭ কোটি এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় ৬ কোটি ৮০ লাখ।

গবেষণায় বলা হয়েছে, যেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর, সেখানে যৌন সহিংসতা বিশেষভাবে বেশি। এমনকি ছেলেশিশুরাও এই সহিংসতা থেকে রেহাই পায়নি। এগারো জনের মধ্যে একজন ছেলে শিশু ও পুরুষ তাদের শৈশবকালে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ সংখ্যা বিশ্বজুড়ে ২৪ কোটি থেকে ৩১ কোটির মধ্যে। আর অনলাইন ও মৌখিক যৌন সহিংসতাকে বিবেচনায় নেওয়া হলে ভুক্তভোগী ছেলে শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ কোটি থেকে ৫৩ কোটির মধ্যে। প্রতিবেদনটির জন্য ইউনিসেফ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ১২০টি দেশের তথ্য সংগ্রহ করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক