‘অজ্ঞাত স্থান’ থেকে গান শোনালেন মমতাজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

‘অজ্ঞাত স্থান’ থেকে গান শোনালেন মমতাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৮:০৯:১১ পূর্বাহ্ন

‘অজ্ঞাত স্থান’ থেকে গান শোনালেন মমতাজ

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাসহ মন্ত্রী, এমপিরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ বিদেশে পাড়ি জমান। কেউ কেউ দেশের মধ্যেই আত্মগোপনে চলে যান।

আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কি দেশেই আছেন, নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন- সেই খবরও মিলছে না।

তবে এর মধ্যেই রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন সাবেক এই এমপি।

ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।

এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে আবিষ্কার করে ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন?

কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। যদিও কিছু ভক্ত রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে হেরে যান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু