প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কিশোর নিহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কিশোর নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৮:৩৮:১৭ পূর্বাহ্ন

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কিশোর নিহত

ছবি:সংগৃহীত


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আজ রবিবার বিকেলে কালিহাতী পুরাতন থানা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর অপু পাল (১২) উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারও প্রতিমা বিসর্জন দেওয়ার আগ-মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকেলে ৪টার দিকে গতি বেশি থাকায় দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক