ধুপাগুল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ধুপাগুল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০২:০২:৫৯ পূর্বাহ্ন

ধুপাগুল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ধুপাগুল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার। ছবি: প্রতীকী


সিলেটের ধুপাগুল বাজার থেকে এক বৃদ্ধের ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) সকালে ধুপাগুল বাজারের সাফা আল মারওয়া মার্কেটের নিচে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেন। 


খবর পেয়ে সকাল ১০টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 


এসময় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহর পড়ে থাকার খবর  আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। 


বৃদ্ধের ছেলে গিয়াস উদ্দিন জানান, তার বাবা ইদ্রিস আলি (৬০) বাবা অসুস্থ, রাতে বাসা থেকে বাহির হয়ে আর ফিরেননি। সকালে খবর পেয়ে এসে দেখি লাশটি আমার বাবার। 


তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ ভবের তলা এলাকায় । 


এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে তার বাবার লাশ সনাক্ত করেছে। 

এস.ডি