৩০ লাখ টাকা ক্ষতি, ববির অস্বীকার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২১ PM

৩০ লাখ টাকা ক্ষতি, ববির অস্বীকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১২:১৫:১৪ PM

৩০ লাখ টাকা ক্ষতি, ববির অস্বীকার

ছবি:সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই অভিনেত্রীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশের পরিচালনায় এতে নায়িকার বিপরীতে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। সিনেমাটি নিয়ে নায়িক-নির্মাতার দ্বন্দ্ব হয়েছে খবরের শিরোনামও।

এবার আরেক নির্মাতা অভিযোগ, ৪ লাখ টাকা নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। সম্প্রতি সেই আক্ষেপের কথা ফেসবুকে জানালেন নির্মাতা জয় সরকার।

গতকাল মঙ্গলবার নির্মাতা বলেন, ‘এই ববি আমার এক প্রযোজকের কাছ থেকে ৪ লক্ষ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তীতে আর সিনেমাটা করে নাই। প্রোডিউসারের প্রায় ৩০ লক্ষ টাকা লস এবং আমরা টেকনিশিয়ানরা আমাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছিলাম একমাত্র ববির কারণে।’

জানা যায়, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা ‘আমার হৃদয়ের কথা’। যেখানে নায়িকা হিসেবে ববিকে চূড়ান্ত করা হয়। আব্দুল মজিদ নামের ওই প্রযোজক এখন প্রবাসে।নির্মাতা জয় সরকার জানান, ১১ জানুয়ারি বিকেলে ছিল সিনেমার মহরত। প্রধান অতিথি তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের অন্যতম পরিচালক হেলেনা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সেদিন মহরতে উপস্থিত হননি ববি।

এতদিন পর কেন বিষয়টি প্রকাশ্যে আনলেন নির্মাতা জয় সরকার? জানতে চাইলেন তিনি বলেন, ‘এই অভিযোগটি আমি মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম। এটি করোনার আগের ঘটনা। এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল। ববি মহরতের দিন আসেননি। আমরা সবাই মিলে মহরত অনুষ্ঠান করেছিলাম।’

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় চিত্রনায়িকা ববির সঙ্গে। তার কথায়, ‘এসব মিথ্যা। এ রকম কোনো কিছুই আমি জানি না।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর