ভিডিও ফাঁ*সের ঘটনায় বি ব্র ত অভিনেত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২২ PM

ভিডিও ফাঁ*সের ঘটনায় বি ব্র ত অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৫:৪৪:৫০ AM

ভিডিও ফাঁ*সের ঘটনায় বি ব্র ত অভিনেত্রী

ছবি: সংগৃহীত


তামিল ও মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ওভিয়া। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, ভিডিওটি এই অভিনেত্রীর।

ওভিয়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে। তবে এই অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ছড়ানো হচ্ছে। যে কারণে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।

এ বিষয়ে ওভিয়ার ম্যানেজার নিউজ ১৮-কে বলেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তার চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যারা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

ওভিয়ার ম্যানেজার আরও জানিয়েছেন, এটি যেহেতু স্পর্শকাতর বিষয়, ফলে এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না তারা।

তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম। তারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল অভিনেত্রীর।

তবে অসৌজন্যমূলক ব্যবহারের কারণে তারিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ক্ষিপ্ত হয়ে সে অন্য কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে দিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ওভিয়া নামে পরিচিতি পেলেও অভিনেত্রীর আসল নাম হেলেন নেলসন। মালয়ালম সিনেমা ‘কাঙ্গারু’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন।

এরপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করতে থাকেন। তবে ওভিয়া ব্যাপকভাবে পরিচিতি পান ২০১৭ সালে ‘বিগ বস তামিল’ রিয়েলটি শোয়ের প্রথম সিজনে অংশ নিয়ে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর