নাটকে মেহজাবীনের বোন মালাইকার অভিষেক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২১ PM

নাটকে মেহজাবীনের বোন মালাইকার অভিষেক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৭:১৭:০৪ AM

নাটকে মেহজাবীনের বোন মালাইকার অভিষেক

ছবি:সংগৃহীত


অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে ছোট বোন মালাইকা চৌধুরীও অভিনয়ে নাম লিখিয়েছেন। তাকে দেখা যাবে ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে, যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। বিশেষ আকর্ষণ হলো, এই নাটকের গল্পের ভাবনা মেহজাবীন চৌধুরীর। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।’  

মালাইকা এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে তাকে দেখা যায়।  

নাটকে অভিষেক হওয়ায় উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’  

এ বছরই ইউটিউবে ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর