পুত্র রোনাভকে নিয়ে জিৎ এর বার্তা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ AM

পুত্র রোনাভকে নিয়ে জিৎ এর বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৮:৫৯:৫১ AM

পুত্র রোনাভকে নিয়ে জিৎ এর বার্তা

ছবি:সংগৃহীত


টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এ অভিনেতা। এরপরেও গত বছর অক্টোবরে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি।

এবার এক বছর পর কলকাতার এক ফাইভ স্টার হোটেলে বেশ ধুমধাম করেই ছেলে রোনাভের প্রথম জন্মদিন পালন করলেন জিৎ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ছেলের জন্মদিনের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ নায়ক।শিশুপুত্র রোনাভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটল। এমনই স্বল্প সময়ের ভিডিও শেয়ার করে অভিনেতা জিৎ লেখেন, ‘রোনাভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিগগিরি আরও ছবি আসছে।’

জন্মদিনে বাবা-ছেলে একইরকম পোশাক পরেছিলেন। বাবা জিৎ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। আর বাবার মতোই লাল পাঞ্জাবি আর ধুতিতে ছেলে রোনাভকে দারুণ লাগছিল। এদিকে স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। তাদের পাশে জিৎ কন্যা নভান্যাকেও দেখা গেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর