আমি আর বেশিদিন অভিনয় করব না: অহনা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২১ AM

আমি আর বেশিদিন অভিনয় করব না: অহনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৯:১৯:১৫ AM

আমি আর বেশিদিন অভিনয় করব না: অহনা

ছবি:সংগৃহীত


অভিনয়ের বাইরে এবার অন্য কিছুতে মনোযোগ দিতে চান টিভি নাটকের অভিনেত্রী অহনা রহমান। তিনি বলেছেন, শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশিদিন অভিনয় করব না। অনেক বছর তো দেখলেন আর কত?

সম্প্রতি জিয়াউদ্দিন আলম পরিচালিত ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেন তিনি। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মমচিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে অহনা রহমান বলেন, ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীরা আসছেন, তাদেরও দেখা উচিত। যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না, সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন তো কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।

‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে অহনা বলেন, প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে। আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।

নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, সব সময় দেখানো হয় যে কেউ বিদেশে থাকে তার মানে তার খারাপ পরকীয়া করে। বউরা ভালো হওয়া স্বত্বের এসব কথা শুনতে হয়। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছেন।

অভিনেতা মোশারফ করিম প্রসঙ্গে অহনা বলেন, মোশারফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারবো যে আমি বাংলাদেশের এমন একটা মানুষের সাথে কখনও কাজ করেছি যে এ মানুষটা বাংলাদেশে সম্পদ। সে আমার শিক্ষক বড় ভাই, কলিগ। সে আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছে। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর