‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী, এজন্য তার বেশি সম্মান প্রাপ্য’
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ AM

‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী, এজন্য তার বেশি সম্মান প্রাপ্য’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৩:২৪:৫৩ AM

‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী, এজন্য তার বেশি সম্মান প্রাপ্য’

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অন্যদিকে শিক্ষার্থীদের পাশে থেকে সরকারের বিভিন্ন সমালোচনায় সরব ছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আসিফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, জুলাইয়ের আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানাতে নিজের ছেলেকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন এই গায়ক।

গত ৩ আগস্ট সরকার পতনের ওই আন্দোলনে অংশ নিয়ে ছেলেকে সামনে এগিয়ে দিয়ে আসিফ বলেন,  এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—‘স্বৈরশাসকের পদত্যাগ চাই’।

সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসিফের প্রশংসা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে নিজেকে ভিতু দাবি করে গায়ককে সাহসী বলে সম্বোধন করেছেন তিনি।

জয় তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। অনেকেই আবার ছাত্র আন্দোলনে জয়ের নীরব থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর