সুনামগঞ্জ প্রেসক্লাবে ছাত্রলীগের হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ AM

সুনামগঞ্জ প্রেসক্লাবে ছাত্রলীগের হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৮:৩৮:৪৪ AM

সুনামগঞ্জ প্রেসক্লাবে ছাত্রলীগের হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যুব অধিকার পরিষদের সভায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় এই হামলার ঘটনা ঘটে। এসময় প্রেসক্লাবের চেয়ার টেবিল ভাংচুর সহ যুব অধিকার পরিষদের কর্মীদের মারধরের অভিযোগ উঠে ছাত্র লীগ সভাপতি দিপংকরের বিরুদ্ধে।

প্রেসক্লাব ভাংচুর করায় নিন্দা জানিয়েছেন সংবাদকর্মীরাও। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত জানান, প্রেসক্লাবে এমন হামলা কখনও কাম্য নয়। আমরা এর তীব্র নিনা জানাচ্ছি। আমার এ বিষয় নিয়ে জরুরী সভা ডেকেছি৷ প্রশাসনের কাছে দাবি করবো জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক।

ঘটনায় আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে এঘটনায় ছাত্র লীগ ও পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয় তদন্ত করে দেখা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন