যে শর্তে বাংলাদেশে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২২ AM

যে শর্তে বাংলাদেশে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১১:১৫:৫৯ AM

যে শর্তে বাংলাদেশে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’

ছবি: সংগৃহীত


বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আসছে আগামী ১ নভেম্বর। এরই মধ্যে ছবিটির দর্শকদের জন্য এল সুখবর। ভারতে মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশে ও মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া থ্রি’।

তবে বেশ কিছু শর্তে দেশে আনা হচ্ছে ছবিটি। জানা গেছে, ‘রাত জাগা ফুল’ নামে বাংলাদেশি ছবির বিনিময়ে আনা হচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’।

বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান গণমাধ্যমে জানান, সরকারি যাবতীয় নীতিমালা সিনেমাটি মেনেই ছবিটি আমদানি করা হচ্ছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে।

এই পরিবেশক আরও প্রত্যাশা করে জানান, বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ব্লকবাস্টার ভুলভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান,  রাজেশ শর্মা, প্রান্তিকা দাস ও কাঞ্চন মল্লিক।

এদিকে ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত ছবি ‘রাত জাগা ফুল’। অভিনয়ে ছিলেন মীর সাব্বির, ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর