পদত্যাগপত্র লিপিব দ্ধ আছে শহীদের কবরফলকে: ফারুকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৫ AM

পদত্যাগপত্র লিপিব দ্ধ আছে শহীদের কবরফলকে: ফারুকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১১:৫৪:০৯ AM

পদত্যাগপত্র লিপিব দ্ধ আছে শহীদের কবরফলকে: ফারুকী

ছবি:সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ‘তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।’

রাষ্ট্রপতির এ ধরণের বক্তব্যে কথা বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ নির্মাতা ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফেসবুকে সরব ভূমিকা পালন করে আসছেন।

সোমবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে চলচ্চিত্র নির্মাতা ফারুকী লিখেছেন, ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।’

এদিকে হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে সংস্কারপন্থীরা বলছেন, ‘পলাতক সরকার প্রধানের পদত্যাগপত্র থাকা বা না থাকায় কিছু যায় আসে না।’

প্রসঙ্গত, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ না থাকার কথা বলেছেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী