যুবলীগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ PM

যুবলীগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ১২:৫৩:০৫ PM

যুবলীগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

ফাইল ফটো


সম্মেলনের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য যুবলীগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৈয়দ রেজাউর রহমান সুমনকে সভাপতি এবং সৈয়দ সেলীম হককে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে, আবুল কাসেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ অক্টোবর ও ১১ অক্টোবর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন গঠিত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

F/A



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার