শুভর সঙ্গে প্রেম, মুখ খুললেন ঐশী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ AM

শুভর সঙ্গে প্রেম, মুখ খুললেন ঐশী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০১:০৪:১৪ AM

শুভর সঙ্গে প্রেম, মুখ খুললেন ঐশী

ছবি : সংগৃহীত


জুলাইয়ে সংসার ভাঙার খবর প্রকাশ্যে আনেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। সেসময় গুঞ্জন রটে- নায়কের সংসার ভাঙার পেছনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তারকা জান্নাতুল ফেরদৌস ঐশীর হাত রয়েছে! কারণ শুভ-ঐশীর প্রেমের সম্পর্কের প্রভাবেই নায়কের সংসারে অশান্তির শুরু।

এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন শুভ-ঐশী দুজনেই। অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।’

নায়কের সংসার ভাঙা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না, আমার জন্য কারো সংসার ভাঙবে। আমি বিশ্বাস করি আপনি যেটা করবেন, সেটা ফিরে আসবে। আমি আজ কারো সংসার ভাঙলে অন্য কেউ এসে আমারটা ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না।’

সঙ্গে এও বলেন, ‘আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনো দিন কোনো আবেগ কাজ করেনি।’

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরিফিন শুভ। প্রায় সাড়ে নয় বছর পর তাদের সংসার ভাঙে গেল জুলাইয়ের ২০ তারিখে।

অন্যদিকে আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে সিনেমায় অভিষেক হয় ঐশীর। এরপর তারা কাজ করেন আরও দুটি সিনেমায়। বর্তমানে তাদের অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর