প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করতে চান : এমপি আবু জাহির
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করতে চান : এমপি আবু জাহির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১২:১৪:০৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করতে চান : এমপি আবু জাহির

এমপি আবু জাহির


হবিগঞ্জ সদর উপজেলায় উপকারভোগীদের মাঝে অর্থ সহায়তা, গবাদী পশু ও পশুর খাদ্য বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

গতকাল সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব প্রণোদনা ও অর্থসহায়তা বিতরণ করেন। এ সময় সংসদ সদস্যের ঐচ্ছিক অনুদানের তহবিলের আড়াই লাখ টাকা শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একশ’ জন উপকারভোগীর মাঝে দু’টি করে ছাগল ও ভেড়ার খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আবু জাহির।

অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করতে চান। সেই লক্ষ্যে তাঁদেরকে সরাসরি অর্থসহায়তা না দিয়ে গবাদী পশুসহ কর্মের রোজগার করার মত জিনিসপত্র উপহার দিচ্ছেন। সঙ্গে নানারকম প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার এসব ফলপ্রুসু উদ্যোগের কারণেই বাংলাদেশ অপ্রতিরোদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী