শাহরুখের সঙ্গে যেভাবে ৩৩ বছরের দাম্পত্য সামলে রেখেছেন গৌরী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১০ AM

শাহরুখের সঙ্গে যেভাবে ৩৩ বছরের দাম্পত্য সামলে রেখেছেন গৌরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১২:০১:১১ PM

শাহরুখের সঙ্গে যেভাবে ৩৩ বছরের দাম্পত্য সামলে রেখেছেন গৌরী

ছবি : সংগৃহীত


৩৩টা বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। এখন তারা তিন সন্তানের বাবা-মা। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পরে বদলে গিয়েছে জীবনের মানে। “কফি উইথ কর্ণ” অনুষ্ঠানে এমনই জানিয়েছিলেন শাহরুখ। তবে তিনি কখনো ভাবেননি, গৌরীর মধ্যে একজন ভাল মা হয়ে ওঠার গুণ রয়েছে। বরং শাহরুখের ধারণা ছিল, বাচ্চাদের সঙ্গে খুব একটা বনিবনা হবে না গৌরীর। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

শাহরুখ বলেছিলেন, “আমি কখনো ভাবিনি, গৌরী এতো ভালো একজন মা হয়ে উঠবে। বাচ্চাদের সঙ্গে ওর সহজে বনিবনা হয় না। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনো। মেয়েরা সাধারণত বাচ্চাদের দেখলে খুব আদর করে। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কী ভাবে গৌরী মা হিসাবে এমন অসাধারণ হয়ে উঠল।”

গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন, জানিয়েছিলেন শাহরুখ। যে সংসারে বাবা তার মতো, সেখানে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার। গৌরী নাকি বুদ্ধি, বিবেচনা দিয়ে সবটা সামলে রাখেন।

তবে শুধু মা হিসাবে নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন গৌরী। তাই ৩৩ বছর কাটিয়েও প্রেমে কোনো ঘাটতি হয়নি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয়, গৌরীই সবটা সামলে রেখেছে। আমি বহু ভুল করেছি। বহু খারাপ কাজ করেছি। কিন্তু কোথাও গিয়ে গৌরী নীরব থেকে আমাকে সামলেছে।” শাহরুখের মতে, গৌরীই তাকে মাটির মানুষ হতে শিখিয়েছেন।

১৯৯৭ সালে প্রথম সন্তান আরিয়ানের জন্ম। আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন শাহরুখও। অভিনেতা বলেন, “আমি ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না। সেই সময় সন্তানের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি। গৌরী ঠকঠক করে কাঁপছিল। সন্তান জন্ম দিতে গিয়ে এই ভাবে কারো মৃত্যু হয় না, জানি। কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম।”

শাহরুখ মনে করেন, আরিয়ানকে তার ও গৌরী দু’জনের মতোই দেখতে হয়েছে। আরিয়ান নামটা মহিলাদের পছন্দ হতে পারে বলেই ছেলের এমন নামকরণ করেন বলেও জানান শাহরুখ। খুব শীঘ্রই আরিয়ানের প্রথম পরিচালিত কাজ “স্টারডম” প্রকাশ্যে আসতে চলেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর