আখাউড়া স্টেশনে অজ্ঞাত নারীর লাশ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ PM

আখাউড়া স্টেশনে অজ্ঞাত নারীর লাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৩:১৮:৫২ AM

আখাউড়া স্টেশনে অজ্ঞাত নারীর লাশ

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার সকালে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ স্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশনের ১নং প্লাটফরমের সিগন্যাল এলাকা থেকে লাশ উদ্ধার করে। তবে লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।

স্টেশনের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি জানান, রোগাক্রান্ত নারীটিকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতে দেখেছেন অনেকে। লাশের পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চলছে।

এম. এইচ. এ