মৌলভীবাজারে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারিসহ আটক ৩
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ PM

মৌলভীবাজারে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারিসহ আটক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ১০:৫১:৩৪ AM

মৌলভীবাজারে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারিসহ আটক ৩

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারিসহ ৩ জনকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকেবড়লেখা সদর ইউনিয়নের বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান শনিবার সন্ধ্যায় বলেন, ‘জামায়াত-শিবির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ নাশকাতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।’

এম সি



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার