মেহজাবীন ভক্তদের এক দাবি, না মানলে আন্দোলনের ডাক!
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ AM

মেহজাবীন ভক্তদের এক দাবি, না মানলে আন্দোলনের ডাক!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৩:৪৭:৩২ AM

মেহজাবীন ভক্তদের এক দাবি, না মানলে আন্দোলনের ডাক!

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবি : সংগৃহীত


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও বেশ জনপ্রিয় তিনি। শুধু ওপার বাংলাতেই নয়, প্রবাসী বাংলাদেশিদের কাছেও তার গ্রহণযোগ্যতা বেশ। এই তো ক’দিন আগে, ভক্তদের কল্যাণে বিশ্বব্যাপী তারকাদের কাতারে উঠে এসেছে মেহজাবীনের নাম।

ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় স্থান করে নিয়েছে মেহজাবীনের ফ্যানবেজ। ফ্যান পেজের প্রভাব বিবেচনায় বিশ্বে সেরা ২৫-এ আছে এটি। অবস্থান ২৪তম। যা দেখে অবাক হয়েছেন অভিনেত্রী নিজেও।

এবার সেই মেহজাবীনের ভক্তদের এক দাবি, আর সেটি না মানলে আন্দোলনে যাবেন তারা। ভক্তদের দাবি- তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়।

এমন দাবিতেই মুখর মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবের মন্তব্যের ঘর। সেখানে এও বলা হচ্ছে- দাবি না মানলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন।

মেহজাবীনের দৃষ্টি আকর্ষণ করে তনাইয়া তাছনিম নামে এক ভক্ত লিখেছেন, ‘মেহজাবীনকে রোমান্টিক নাটকে দেখতে চাই। দরকার হলে শাহবাগে গিয়ে ভক্তরা আন্দোলন করবে।’

আন্দোলনের কথা উল্লেখ করে শারমিন আক্তার মুক্তা লিখেছেন, ‘আপু এখন আমাদের দাবি একটাই এক দফা এক দাবি… তোমাকে রোমান্টিক নাটক করতে হবে! গ্রুপের সবাই মিলে শাহবাগে যেয়ে কি আন্দোলন করব?’

অভিনেত্রীর বাড়ির সামনে অনশন করবেন জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘ভক্তদের আবদার মেনে নিন। না হলে আপনার বাড়ির সামনে অনশন করব।’

ভক্তকুলের এসব দাবি নজরে এসেছে মেহজাবীনের। দেখে কিছুটা অবাকও হয়েছেন তিনি। ভক্তের সেই পোস্টে অভিনেত্রী মন্তব্যও করেছেন। লিখেছেন, ‘ওহ গড, কি হচ্ছে!’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর