মাধবপুরে ১৮ কেজি গাঁজা সহ আ ট ক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

মাধবপুরে ১৮ কেজি গাঁজা সহ আ ট ক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন

মাধবপুরে ১৮ কেজি গাঁজা সহ আ ট ক ১

ছবি: নিজস্ব


মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে  ১৮ কেজি গাঁজা সহ এক ব্যক্তি আটক হয়েছে ।আটক ব্যক্তির নাম আল আমিন (২৭)।আল আমিন ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের আবু তাহেরের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর)  রাত ১০ টা ৫ মিনিটের সময় মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানি সাকিনের নুশরা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা থেকে আল আমিনকে আটক করা হয়।এসময় তার দখলে থাকা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।উপ পরিদর্শক দীন মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে এ গোপন অভিযান পরিচালনা করেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে ওসি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।নিয়মিতই এ ধরনের অভিযান চলবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন