সুন্নী মহাসমাবেশকে ঘিরে পাল্টা কর্মসূচী, মাধবপুরে ১৪৪ ধারা জারী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সুন্নী মহাসমাবেশকে ঘিরে পাল্টা কর্মসূচী, মাধবপুরে ১৪৪ ধারা জারী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১১:০১:২৭ পূর্বাহ্ন

সুন্নী মহাসমাবেশকে ঘিরে পাল্টা কর্মসূচী, মাধবপুরে ১৪৪ ধারা জারী

ছবি: নিজস্ব


মাধবপুরে সুন্নী মহাসমাবেশকে কেন্দ্র করে ভিন্ন মতাদর্শী কয়োটি সংগঠনের পাল্টা কর্মসূচীর কারনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাধবপুর স্টেডিয়াম মাঠ ও তৎসংলগ্ন  ১৪৪ ধারা জারী করেছে উপজেলা  প্রশাসন।বুধবার(৩০ অক্টোবর)  রাতে এতদসংক্রান্ত  আদেশ জারী করা হয়।

১ নভেম্বর সকাল ৬ টা থেকে ৩ নভেম্বর সকাল৬ টা পর্যন্ত উল্লেখিত স্থানে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে।

আদেশে বলা হয় '২ নভেম্বর শনিবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাধবপুর স্টেডিয়াম মাঠে সুন্নী মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।বাংলাদেশ খেলাফত মজলিশ,বাংলাদেশ জামাতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ, উলামা পরিষদ,ইসলামী সংগ্রাম পরিষদ সহ অন্যান্য ইসলামী দলগুলো একজোট হয়ে একই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত ও জনগণের জানমালের ক্ষতি হওয়ার সমুহ আশংকা রয়েছে মর্মে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ফৌজদারী কার্যবিধির ১৮৯৮  এর ১৪৪ ধারার আদেশ জারী করা হলো।একই সংগে আদেশে উল্লেখিত তারিখ ও সময়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাধবপুর স্টেডিয়াম মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার ও ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। 

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন