চুনারুঘাটে ৩ ডা কা ত গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

চুনারুঘাটে ৩ ডা কা ত গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৭:৫৭:০০ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৩ ডা কা ত গ্রে*প্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটের বদরগাজি ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত কয়েক ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। 

২নভেম্বর ভোর সাড়ে ৪টায় পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। 

 এ বিষয়ে শনিবার বিকেল ৫টায়  চুনারুঘাট  থানায় অফিসার ইমচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম এক ব্রিফিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

আটককৃতরা হলেন-  চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ( ২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯ নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মোঃ ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার  এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমদ (২৮)। 

এর আগে ভোর রাত সাড়ে ৪টায় থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ও  উপ-পরিদর্শক এসআই লিটন রায় সহ একদল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ডাকাতির চাইনিজ দা,  গ্রিলকাটা কাটার,  স্লাইরেন্স সহ ডাকাতির কাজে ব্যবহ্নত  বিভিন্ন সরঞ্জাম   উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে চুনারুঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ নজরুল ইসলাম  জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন