চা বাগানে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ PM

চা বাগানে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার নারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৫:১১:৫৯ AM

 চা বাগানে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার নারী

ছবি : সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাগছড়া চা বাগানে ছড়ার পানিতে গোসল করতে গিয়ে এক নারী (৬০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ মিন্টু কর (২০) পলাশ কর (২২) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ওই নারী গতকাল রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা একই উপজেলার নওয়াগাঁও গ্রামের আদর কর এর ছেলে মিটু কর একই এলাকার পরেশ কর এর ছেলে পলাশ কর ব্রীজের নিচে নিয়ে ওই নারীকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে। 

সোমবার ( সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ধর্ষিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালত প্রেরণ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

A/m



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার