বানিয়াচংয়ে রঞ্জুকে হ ত্যা র দায়ে দুই ভাইকে সাজা দিলেন আদালত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

বানিয়াচংয়ে রঞ্জুকে হ ত্যা র দায়ে দুই ভাইকে সাজা দিলেন আদালত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৭:০১:০৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে রঞ্জুকে হ ত্যা র দায়ে দুই ভাইকে সাজা দিলেন আদালত

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রঞ্জু বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।যাবজ্জীবন ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস।

রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এ তথ্য জানিয়েছেন।

রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস। তিনি চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তাঁর ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই ভাই তাকে কুপিয়ে হত্যা করেন।

পরে এ ঘটনায় নিহত রঞ্জু বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে দশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন