জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মর্মান্তিক মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মর্মান্তিক মৃত্যু

জহিরুল ইসলাম সরকার, জুড়ী

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ীতে হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহুতের নাম গোলাম মোস্তফা (৪৫)। তার বাড়ী জয়পুরহাট জেলার কালাই থানার মৃত ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে ছিল। সোমবার দুপুরে মাহুত গোলাম মোস্তফাসহ আরো কয়েকজন মাহুত হাতিটি আনতে সাগরনাল বিটের পাহাড় এলাকার বাঁশমহালে যায়। এসময় হাতিটির মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে তাকে চেপে ধরে। পরে হাতিটির আক্রমনে তিনি ঘটনাস্থলে মারা যান।

হাতির সাথে থাকা আরেক মাহুত ফজলু মিয়া ও চিনু মিয়া বলেন, আমরা পাঁচ ছয় জন মাহুত হাতিটিকে আনতে যাই। এসময় মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাহুতের মৃত্যুর পর হাতিটি অন্যদিকে চলে গেলে আমরা তাকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে  অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন সাগরনাল পাহাড়ে হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জুড়ী থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবীর বলেন, হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবার অভিযোগ দিলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার