এবার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০২ মিলিয়ন কেজি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ PM

এবার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০২ মিলিয়ন কেজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৫:৪৫:৩১ AM

এবার  চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০২ মিলিয়ন কেজি

ছবি : সংগৃহিত



এ বছর দেশে চা উৎপাদন ল্ক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই মিলিয়ন কেজি। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের আশা করছেন সংশ্লিষ্টরা ।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ইসমাইল হোসেন বলেন, এই মৌসুমে চায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি। চা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে, চলমান মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করছেন চা শ্রমিকরা। কয়েক দিনের টানা বৃষ্টি চায়ের উৎপাদন বাড়ছে।

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. রফিকুল হক জানান, চা উৎপাদনের ভরা মৌসুম এখন। বর্তমানে প্রতিদিন গড়ে ৬৫ থেকে ৭৫ কেজি পাতা তুলছে শ্রীমঙ্গলের চা শ্রমিকরা । চা পাতার উৎপাদন আগের চেয়ে দ্বিগুন হওয়ায় চা শ্রমিকদের দৈনন্দিন আয় বেড়েছে । 

বাগানের প্রত্যেক শ্রমিকই বর্তমানে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পাতা তুলছেন। চা গাছে নতুন কুড়ি আসতে শুরু করে মার্চ মাসে। চা পাতার উৎপাদন বাড়তে থাকে নভেম্বরের শেষ পর্যন্ত। 

জুলাই ও আগস্ট এ দুই মাসে বাগানগুলো থেকে কমপক্ষে ২৫ মিলিয়ন কেজি চা উৎপাদন হবে। এতে ডিসেম্বর পর্যন্ত ১০২ মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

A/m



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার