বাহুবল প্রেসক্লাবের আহব্বায়ক কমিটি গঠন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

বাহুবল প্রেসক্লাবের আহব্বায়ক কমিটি গঠন

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৭:৫০:৪৯ পূর্বাহ্ন

বাহুবল প্রেসক্লাবের আহব্বায়ক কমিটি গঠন

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের ঐতিহ্যবাহি বাহুবল প্রেসক্লাবের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সকলের সর্বসম্মতি ক্রমে ক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচনকালীন সময়ের জন্য আহব্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহব্বায়ক হলেন আব্দুল আউয়াল তহবিলদার সবুজ (আমাদের সময়), যুগ্ন আহব্বায়ক সৈয়দ আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক) ও, কাউছার চৌধুরী মামুন (দৈনিক জনকন্ঠ)।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র অনুয়ায়ী নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সোহেল আহমদ কুটি (দৈনিক দেশ রুপান্তর)। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম (দৈনিক যুগান্তর ও চ্যানেল এস)| সভায় উপস্তিত ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন