ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্যু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ PM

ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ১২:২২:৪৭ PM

ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্যু

ব্রাজিলে বন্যায় ২১ জনের মৃত্যু। ছবি: সংগ্রহীত


প্রবল বৃষ্টি, ধস ও বন্যায় প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে প্রাকৃতিক এ দুর্যোগের কারণে বাড়ি ছাড়তে হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে।

দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অন্তত ২১ জন মারা গেছেন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।

তিনি জানান, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

লুয়ানা দা লুজ শহরের এক বাসন্দা বলেছেন, 'সকাল থেকে বন্যার জল বাড়িতে ঢুকে পড়েছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করি। তাতেও কোনো লাভ হয়নি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সবরকম সাহায্য করবে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল