ইতালির সড়কে নি হ ত হবিগঞ্জের নাঈম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ইতালির সড়কে নি হ ত হবিগঞ্জের নাঈম

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০২:৩২:০৬ পূর্বাহ্ন

ইতালির সড়কে নি হ ত হবিগঞ্জের নাঈম

ছবি সংগৃহীত


সংসারের হাল ধরতে প্রায় ৪ মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিসপাউর রহমান নাঈম (২২) নামে এক যুবক। ইতালি পৌঁছার মাত্র ৪ মাসের মাথায় স্বপ্নবাজ তরুণ নাঈমের মৃত্যুর সংবাদ পেল তার পরিবার।

ইতালির ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম। নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা।

জানা যায়, ওই সময় নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলেন। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌঁছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশি তরুণ সড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নাঈম। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়িচালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু বলেন, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি- আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।

তিনি জানান, দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। সংসারের হাল ধরতে ইতালি গিয়েছিলেন নাঈম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন