মাধবপুরে বিএনপি সভাপতি বহিষ্কার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মাধবপুরে বিএনপি সভাপতি বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১০:২৯:০০ পূর্বাহ্ন

মাধবপুরে বিএনপি সভাপতি বহিষ্কার

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতিকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাধবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনকে ইউনিয়ন সভাপতির পদসহ দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

হবিগঞ্জ জেলা বিএনপির নির্দেশে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ইতিমধ্যে এ বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন