নবীগঞ্জ প্রেসক্লাবে ১১ জন নতুন সদস্য নির্বাচিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবে ১১ জন নতুন সদস্য নির্বাচিত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবে ১১ জন নতুন সদস্য নির্বাচিত

ছবি: নিজস্ব


নবীগঞ্জ প্রেসক্লাব-এর নতুন সদস্য হিসেবে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১১ জন সদস্য গোপন ভোটের মাধ্যম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাহী সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ১২ জন প্রার্থীর মধ্যে ১১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার সমন্বয়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী ও সাবেক সভাপতি মো.ফজলুর রহমান।

নতুন সদস্য হিসেবে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন- সাগর আহমেদ, ইকবাল হোসেন তালুকদার, নিজামুল হক চৌধুরী, মো. আলাল মিয়া, শাহরিয়ার আহমদ শাওন, অঞ্জন রায়, জুয়েল আহমদ, আশরাফুল ইসলাম চৌধুরী হাসান, গৌছুজ্জামান চৌধুরী, মো. আশরাফুল ইসলাম, স্বপন রবি দাস। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন- নির্বাচন পরিচালনার সমন্বয়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। ফলাফল ঘোষনার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক সমকালের মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম,নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, মুরাদ আহমদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বর্তমান সহ-সভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন- নবীগঞ্জ প্রেসক্লাবে নির্বাচিত নতুন সদস্যগণ ক্লাবের গঠনতন্ত্র মেনে ও প্রেসক্লাব উন্নয়নে ভূমিকা এবং সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন