ব্রাজিলে বন্যায় ৩৬ জনের প্রাণহানি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ PM

ব্রাজিলে বন্যায় ৩৬ জনের প্রাণহানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০২:২৩:২০ AM

ব্রাজিলে বন্যায় ৩৬ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারি বৃষ্টি ও বন্যা


ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারি বৃষ্টি ও বন্যায় বুধবার পর্যন্ত প্রাণহানি বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার জানিয়েছে, বন্যায় আটকে পড়া অনেকে ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। বড় ধরনের উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারের অপেক্ষায় আছেন এক হাজারের বেশি মানুষ।

গত সোমবার থেকে শুরু হওয়া ঝড়ের সময় বৃষ্টিতে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যায়।

বন্যায় প্লাবিত রোকা সেলস শহরের ৩৯ বছর বয়সী বাসিন্দা পাওলো রবার্তো নেতো ভার্গাস এএফপিকে বলেন, ‘পানি এত দ্রুত বেড়েছে যে, কোনো কিছু সঙ্গে নেয়ার সময় পর্যন্ত পাইনি। আমি সব হারিয়েছি।’

ওই শহরে জরুরি সংস্থার কর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করেছে।

ভার্গাস আরও বলেন, ‘অনেকে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল। ঈশ্বরের কৃপায় আমরা বেঁচে গেছি।’

আকস্মিক বন্যা ও ভূমিধসে অনেক বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে।

ব্রাজিলে আবহাওয়াজনিত প্রাণঘাতী দুর্যোগের সর্বশেষ ছিল বন্যাটি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এ ধরনের দুর্যোগকে আরও মারাত্মক করতে পারে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল